রপ্তানি আয় বেড়েছে ৯ শতাংশ 

Jul 3, 2025 - 21:36
Jul 3, 2025 - 21:42
 0  48
 রপ্তানি আয় বেড়েছে ৯ শতাংশ 

বিনা ডেস্ক

বাংলাদেশে রপ্তানি আয় ২০২৪ সালের অর্থবছরে প্রায় ৯ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি করে ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় হয়েছে। যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছ।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে পণ্য রপ্তানিতে আয় ছিল ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এর আগের মাস মেতে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এই মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

জুন মাসে কারখানাগুলোতে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষে দুই দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রপ্তানি আয় ৬ শতাংশের বেশি কমেছে। অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪-জুন ২০২৫) জুন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে। যদিও এপ্রিলের খানিকটা ধীরগতির পর মে মাসে গতি ফিরেছিল দেশের পণ্য রপ্তানিতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

শিল্প ভিশন: বাংলাদেশের শিল্পায়ন, উৎপাদন, বাণিজ্য, রপ্তানি ও শিল্পনীতির সবচেয়ে বিশ্বাসযোগ্য Industry Intelligence Hub হওয়া; যা নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার প্রধান জ্ঞানভান্ডার ও রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের শিল্পখাত, উৎপাদন ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি-আমদানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), সরবরাহ শৃঙ্খল এবং শিল্পনীতিকে তথ্য, গবেষণা, ডেটা ও বৈশ্বিক তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে শিল্পোন্নয়ন, প্রতিযোগিতা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা যায়।